
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুঁজিবাজার ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করেছিলেন বিনিয়োগকারীরা। তবে দরপতন থেকে বেরই হতে পারছে না পুঁজিবাজার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আটের মধ্যে সাত সপ্তাহেই দরপতন হয়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন কমেছে ৩১ হাজার কোটি টাকার বেশি।
চলমান এই দরপতনকে পুঁজিবাজারে দীর্ঘদিনের অব্যবস্থাপনার প্রতিফলন বলে মনে করেন বাজারসংশ্লিষ্টরা। আর অর্থনীতিবিদেরা বলছেন, সরকার বা পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার সংস্কার উদ্যোগের কারণে বেকায়দায় পড়ছে কারসাজিকারী এবং সুবিধাভোগী গোষ্ঠী। তাই সাজা থেকে বাঁচতে পুঁজিবাজারে পতনের মাধ্যমে নিয়ন্ত্রক সংস্থার ওপর চাপ সৃষ্টির চেষ্টা করছেন তাঁরা।
এ বিষয়ে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম আজকের পত্রিকা’কে বলেন, ‘গত দুই-তিন বছরে ফ্লোর প্রাইস এবং বিভিন্ন প্রক্রিয়ায় পুঁজিবাজারকে ধরে রাখা হয়েছে। বাজার স্বাভাবিক গতিতে চলতে পারেনি। অন্তর্বর্তী সরকার আসার পরে নিয়ন্ত্রক সংস্থার মাধ্যমে পুঁজিবাজারে কোনো ধরনের হস্তক্ষেপ করতে দেখা যাচ্ছে না, সেই কারণে বাজার সংশোধন দেখতে পাচ্ছি।’
পুঁজিবাজারে দরপতনের পেছনে কারসাজিকারীরা এক জোট হয়ে কলকাঠি নাড়ছেন বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি আজকের পত্রিকাকে বলেন, পুঁজিবাজারে সংস্কারের মধ্যে বিগত সময়ের অপরাধে যাঁদের শাস্তি প্রদান করা হচ্ছে, সেই ধরনের গ্রুপ সমন্বিত হয়ে এটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে। তারা চেষ্টা করে যাবে পুঁজিবাজারে পতন ত্বরান্বিত করে কমিশনকে চাপে ফেলতে।
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে পুঁজিবাজারে লেনদেন হলো আট সপ্তাহ। এর মধ্যে সাত সপ্তাহেই দরপতন দেখেছেন বিনিয়োগকারীরা। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম দুই সপ্তাহ পুঁজিবাজারে বড় দরপতন হয়। তবে তৃতীয় সপ্তাহে ঊর্ধ্বমুখিতার দেখা মেলে। এরপর চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম সপ্তাহেও দরপতন অব্যাহত থাকে।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, ইউনূস সরকারের অধীনে প্রথম কর্মদিবস ১১ আগস্ট। তার আগের কর্মদিবস ৮ আগস্ট ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৩ হাজার ৯১৩ কোটি ৮ লাখ ৬৯ হাজার টাকা, যা গত বৃহস্পতিবারে ঠেকেছে ৬ লাখ ৭২ হাজার ১১৫ কোটি ৫৭ লাখ ৭ হাজার টাকায়। অর্থাৎ, এই সময়ে ৩৮ কর্মদিবসে বাজার মূলধন কমেছে ৩১ হাজার ৭৯৭ কোটি ৫১ লাখ ৬২ হাজার টাকা। এর মধ্যে শুধু বিদায়ী সপ্তাহেই মূলধন কমেছে ১৩ হাজার ৫০৬ কোটি টাকা।
আরও খবর পড়ুন:

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নকে অগ্রাধিকার দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের উন্নয়ন বাজেট সাজাচ্ছে বিএনপির নেতৃত্বাধীন সরকার। নতুন সরকারের প্রথম বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) সামাজিক নিরাপত্তা ও বিশেষ সহায়তা খাতে বড় অঙ্কের বরাদ্দ রাখা হচ্ছে। এর মধ্যে শুধু ‘বিশেষ প্রয়োজনে সামাজিক উন্নয়ন সহায়তা’...
৪ ঘণ্টা আগে
যমুনা সেতুর পরিত্যক্ত রেললাইন অংশ সংস্কার করে সড়ক প্রশস্ত ও সেতুর সক্ষমতা বাড়াতে চীনের একটি যৌথ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সাক্ষর করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। এই চুক্তির আওতায় সেতুর অব্যবহৃত রেল লেনকে যান চলাচলের উপযোগী করে সংস্কার করা হবে।
১০ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে সরকার। এবারের সিদ্ধান্তে লবণযুক্ত গরুর চামড়ায় প্রতি বর্গফুটে ২ টাকা এবং খাসির চামড়ায় ৩ টাকা বাড়ানো হয়েছে।
১১ ঘণ্টা আগে
দেশের জনপ্রিয় ই-কমার্স ও নিরাপদ খাদ্যভিত্তিক প্রতিষ্ঠান ঘরের বাজারের উদ্যোক্তারা এবার নিয়ে এলেন নতুন লাইফস্টাইল ও ফ্যাশন ব্র্যান্ড ‘তাবায়া’। শালীনতা, নান্দনিকতা ও আধুনিক রুচির সমন্বয়ে গড়ে ওঠা এই ব্র্যান্ড মূলত রুচিশীল ও মডেস্ট ফ্যাশনকে আরও প্রিমিয়াম ও গ্রহণযোগ্যভাবে উপস্থাপন করার লক্ষ্য নিয়ে যাত্রা
১২ ঘণ্টা আগে